যখনই মমতার সর্বনাশা পলায়ন
আশীর্বাদ বদলে
শুকনো পাতা ঝরা ঋতুতে আমরা,
আগামীর স্বপ্ন দেখা এই বর্তমানে।
কিন্তু, তারপরও যে ভবিষ্যত
গান করে না, করে না আবৃত্তি;
সেই আঁধার মহাকালের মহরতে
নাই বা লিখি কবিতা অথবা গান।
ঐ জলোচ্ছ্বাসে শ্বাস কেড়ে নেয়া
গতকালের উচ্ছ্বাস ভরা আবেগ
মৃত পাতারা মৃত্তিকা সেজেছে,
অনুশোচনায় শূণ্য ভাবমূর্তি সচল।
[রচনাকালঃ ৯ মার্চ ২০১৩, সময়কালঃ ৮:৪৫ মিনিট।]

No comments:
Post a Comment