ভগবান... ঈশ্বর...... আল্লাহ্..
ডাক ওয়ার্থ-লুইস এ জিতাও ওদের
জিতাও বঙ্গকে...
ভঙ্গ করো লংকার ডংকা নিশান।
ছিনিয়ে আনো বিজয়
আর একটা জয়, বর্ণিল বিজয়,
তোমরা -
উড়াও বঙ্গের লাল-সবুজ চিহ্ন দূর্জয়।
দূর্বার গতিতে
এক একটা করে ছক্কা-চার মেরে
হারাও ওদের
দেখাও ওদের
বলো ওদের
জানাও ওদের -
বাঙালী বীরের জাতি।
ভয় করে না,
পিছে ফেরে না;
সম্মুখে ছোটা অগ্নি গোলক যেন উল্কা,
বিদ্ধংসী গ্রেনেড বা কামানের গোলা।
আমরা -
সংগ্রাম আর লড়াই করে টিকে থাকা প্রাণ।
ব্যাঘ্র হুংকার আর গর্জনে বলে দাও পৃখিবীকে -
ক্রিকেট এখন আমাদের খেলা,
দিলশান-মালিঙ্গা তোমরা সরে দাঁড়াও পথ থেকে।
ব্যাট - বল হাতে আমরা বিশ্ব জয় করবোই এবার।
[রচনাকালঃ ২৮ মার্চ ২০১৩, সময়কালঃ রাত ১০:৪২ মিনিট।]

No comments:
Post a Comment